শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

পিআর পদ্ধতি সম্পর্কে জানেই না ৫৬ শতাংশ মানুষ: জরিপ

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

বেসরকারি সংস্থা ইনোভেশন কনসালটিংয়ের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, রাউন্ড–২’-এর প্রকাশিত প্রথম প্রতিবেদনের তথ্য অনুযায়ী- ৮৬ দশমিক ৫ শতাংশ ভোটার ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন। ৯৪ দশমিক ৩ শতাংশ ভোট দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি সম্পর্কে ধারণা নেই ৫৬ শতাংশ ভোটারের।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্যা ডেইলি স্টারের এক সম্মেলন কক্ষে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

জরিপের ফলাফল অনুযায়ী-৬৯ দশমিক ৯ শতাংশ মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম। এছাড়া ৭৭ দশমিক ৫ শতাংশ বিশ্বাস করেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন। তবে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তরুণ ও নগরবাসীর সংশয় বেশি। ৫৬ দশমিক ৬ শতাংশ নাগরিক মনে করেন গত ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে। এ ধারণা নগর এলাকায় বসবাসকারী তরুণ ও উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেশি। তথ্যের প্রধান উৎস হিসেবে তরুণ ও শিক্ষিতদের বড় অংশ সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল।

অনুষ্ঠানে পিআর পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই ভালো বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন-তার সিদ্ধান্ত নিবে রাজনৈতিক দলগুলো। সরকারের এ বিষয়ে কম কথা বলাই ভালো।
এ সময় তিনি আরও বলেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে। জরিপে ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাওয়া মানে সামনের নির্বাচন হবে ইনক্লুসিব নির্বাচন। বাংলাদেশের কারো সাধ্য নাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। সবাই ভোট দিতে আসলে ভোটটা ভালো হতে বাধ্য।


এ জাতীয় আরো খবর...