শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

পুতিন ও জেলনস্কিকে নিয়ে আলোচনায় বসতে চান ট্রাম্প

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে আগামী ২২ আগস্টের মধ্যেই একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের পরিকল্পনা করছেন। স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপে বলেন, তিনি পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে সরাসরি আলোচনায় বসতে চান।

ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন এবং এ আলোচনায় ইউরোপীয় নেতাদেরও যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তবে প্রস্তাবিত ত্রিপক্ষীয় বৈঠকে পুতিন অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু জানা যায়নি।

শুক্রবারের বৈঠক ছিল রাশিয়ার ইউক্রেন আক্রমণ শুরুর পর ট্রাম্প ও পুতিনের প্রথম সরাসরি মুখোমুখি বৈঠক। একই সঙ্গে ২০০৭ সালের পর এটিই প্রথমবারের মতো মার্কিন মাটিতে কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন পুতিন।

আলাস্কার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পুতিন জানান, তিনি ও ট্রাম্প একটি বোঝাপড়ায় পৌঁছেছেন। অন্যদিকে ট্রাম্প বলেন, কিছু অগ্রগতি হয়েছে, তবে যুদ্ধ শেষ করার মতো পূর্ণাঙ্গ চুক্তি এখনও হয়নি।


এ জাতীয় আরো খবর...