শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

পুলিশের ১৮ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

 

সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
 
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব নাসিমুল গনির স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এতে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
 
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন–
 
১. মোহামম্মাদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা।
 
২। সঞ্জিত কুমার রায়, যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা।
 
৩। রিফাত রহমান শামীম, সাবেক যুগ্ম-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা। বর্তমানে অ্যাডিশনাল ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রামে সংযুক্ত।
 
৪। কাজী আশরাফুল আজীম, পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রামে সংযুক্ত ও সাবেক উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা।
 
৫। হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনা।
৬। সৈয়দ নুরুল ইসলাম, সাবেক ডিআইজি, ঢাকা রেঞ্জ ও বর্তমানে ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী।
 
৭। মো. আসাদুজ্জামান, সাবেক পুলিশ সুপার, ঢাকা জেলা ও বর্তমানে পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে সংযুক্ত।
 
৮। মোহামম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত ডিআইজি, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়ি।
 
৯। মোহাম্মদ ফরিদ উদ্দিন, অ্যাডিশনাল ডিআইজি, এপিবিএন (পার্বত্য জেলাসমূহ)।
 
১০। শ্যামল কুমার মুখার্জী, অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে সংযুক্ত।
 
১১। আয়েশা সিদ্দিকা, পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), রেঞ্জ ডিআইজির কার্যালয় রাজশাহীতে সংযুক্ত।
 
১২। রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার, ৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজার।
 
১৩। মির্জা সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা।
 
১৪। মো. হাবিবুল্লাহ দালাল সহকারী পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা।
 
১৫। রাশেদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল।
 
১৬। মো. মনিরুজ্জামান অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ ঢাকা।
 
১৭। মো. আবু মারুফ হোসেন, সাবেক উপ-পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর বর্তমানে এটিইউ, ঢাকা।
 
১৮। মহা. আশরাফুজ্জামান, ডিআইজি (কমান্ড্যান্ট)।


এ জাতীয় আরো খবর...