শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

পূজা চেরি কারো দ্বিতীয় পছন্দ নই

বিনোদন কণ্ঠ
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি জানিয়ে দিলেন, তিনি কখনোই কারো দ্বিতীয় পছন্দ নন। শুক্রবার (১৫ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন একটি ফটোশুটের তিনটি ছবি শেয়ার করেন তিনি। সাদা ও কালো পোশাকের আভিজাত্য লুকে ধরা দেয়া এসব ছবির ক্যাপশনে পূজা লেখেন, ‘আমি ব্যাকআপ প্ল্যান নই।’

এছাড়া তিনি আরও যোগ করেন, ‘অবশ্যই আমি কারো দ্বিতীয় পছন্দও নই।’ অতীতে এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, ব্যক্তিজীবনে উন্নত ব্যক্তিত্বসম্পন্ন পুরুষই তার পছন্দ। পশু-পাখির প্রতি মায়া ও ভালোবাসা থাকা জীবনসঙ্গী চান তিনি।

প্রসঙ্গত, পূজা চেরি অভিনীত সর্বশেষ সিনেমা ‘টগর’ চলতি বছরের কোরবানীর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।


এ জাতীয় আরো খবর...