শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

পূর্ব চন্দ্রপুরে মিন্টুর পক্ষে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

রাষ্ট্রকাঠামো মেরামতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগনের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ করেছে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন বিএনপি। এছাড়া ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর সমর্থনে মিছিল বিভিন্ন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ফেনী-৩ আসন (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপির সাংগঠনিক এমপি দাগনভূঞা উপজেলা আহবায়ক আকবর হোসেনের পক্ষে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে স্থানীয় মমতাজ মিয়ার বাজার ও গজারিয়া বাজারে ব্যবসায়ী ও জনগনের হাতে লিফলেট তুলে দেন নেতাকর্মীরা।
লিফলেট বিতরণের সময় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, লিফলেট হাতে পেয়ে জনগন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন। আগামী নির্বাচনে আবদুল আউয়াল মিন্টুর পক্ষে দল-মত ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয়ভাবে কাজ করার কথা জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন ভূঞা হুদন, নুর উদ্দিন ডালিম, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আবদুর রব মোল্লা, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন শাওন ও সাংগঠনিক সম্পাদক ওসমান গনি উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...