শিরোনামঃ
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা? ফ্রান্স জুড়ে দাঙ্গার পর ‘শান্তি ও শৃঙ্খলা’ বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরের বিপক্ষে বাংলাদেশের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে অনবদ্য জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (৮ আগস্ট) লাওসে অনুষ্ঠিত ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে পরাজিত করে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে বাংলাদেশ ৪-০ ব্যবধানে এগিয়ে ছিল।

এদিন বাংলাদেশের তৃষ্ণা রানী দুর্দান্ত পারফর্ম করেন, হ্যাটট্রিক করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অন্য পাঁচটি গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবিরন, সাগরিকা ও মুনকি আক্তার। টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে স্বাগতিক লাওসকে পরাজিত করেছিল।

এই দুই জয় নিয়ে বাংলাদেশ এখন পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। সন্ধ্যায় গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া খেলবে লাওসের বিপক্ষে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ আগস্ট, যেখানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় নিশ্চিত করলে ‘এইচ’ গ্রুপের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ হবে।

এশিয়ান কাপ ২০২৬ আসরের চূড়ান্ত পর্বে ওঠার ক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি যোগ্যতা অর্জন করবে এবং রানার্সআপ হিসেবে সেরা তিনটি দলও থাইল্যান্ডে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে জায়গা পাবে। দুটি ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন চূড়ান্ত পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে।


এ জাতীয় আরো খবর...