শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উথলী ইউনিয়নে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুস্তাফিজুর রহমান।

নিহতরা হলেন- মিন্টু আনোয়ার (৬৫) ও আমির হামজা (৪৮)। তারা ওই এলাকার বাসিন্দা।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, গরু বেচাকেনা নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সকালে প্রতিপক্ষদের সঙ্গে বিরোধ হয়। এ সময় কুপিয়ে ও পিটিয়ে দুইজনকে হত্যা করে প্রতিপক্ষরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ জাতীয় আরো খবর...