শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

প্রকৃত অপরাধীদের শায়েস্তা না করলে সবুজ পাসপোর্টধারীদের ভোগান্তি কমবে না: পররাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

প্রকৃত অপরাধীদের শায়েস্তা না করলে সবুজ পাসপোর্টধারীদের ভোগান্তি কমবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, মার্কিন ভিসা জটিলতার জন্য দায়ী আমরা। আমরা আমাদের এই জায়গায় নিয়ে গেছি। দেশের ভেতরের অস্থিরতা প্রবাসে অবস্থানরত দেড় কোটি মানুষের ওপরও আরোপিত হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সব সেবা দিতে পারছে এমনটা নয় উল্লেখ করে তিনি বলেন, বিদেশে মিশনগুলোতে সীমাবদ্ধতা থাকায় অনেক চেষ্টার পরও সেবা নিশ্চিত করা যায় না। বিদেশের মিশনগুলোতে সুযোগ সুবিধা বাড়ানোর পরিকল্পনা চলছে।

জুলাই অভ্যুত্থান দেশ ও জাতির অধিকার আদায়ের পথ সুগম করেছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই আন্দোলন অনুপ্রেরণা হয়ে থাকবে। তরূণ প্রজন্মের আত্মত্যাগের বাংলাদেশ হবে বিশ্বের কাছে অনুকরণীয়। 

দেশে নির্বাচনে কারচুপি নিয়ে তিনি বলেন, কারচুপি শুরু হয়েছে ‘৭৩ থেকে; মাত্র ৪টি নির্বাচনে এদেশের মানুষে ইচ্ছার প্রতিফলন ঘটেছে। বাকিগুলোতে হয়নি।


এ জাতীয় আরো খবর...