শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হতে দেবে না ইসরাইল: প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

ফিলিস্তিনি রাষ্ট্রকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখে ইসরাইল। যার ফলে দেশটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হতে দেবে না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।  খবর সংবাদ সংস্থা তাস’র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরাইল কাটজ লেখেন, ‘আমরা এমন একটি ফিলিস্তিনি সত্তা তৈরি হতে দেব না যা আমাদের নিরাপত্তার ক্ষতি করে, আমাদের অস্তিত্ব ও ঝুঁকির মুখে ফেলে এবং ইসরাইলি ভূমিতে আমাদের ঐতিহাসিক অধিকার লঙ্ঘন করে। এই গুরুতর হুমকি প্রতিরোধে আমরা সকলেই ঐক্যবদ্ধ।’

তিনি ম্যাক্রোঁর এই সিদ্ধান্তকে ‘সন্ত্রাসবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণ সেইসঙ্গে খুনি ও ধর্ষক হামাসকে সমর্থন ও পুরষ্কৃত করা’ অভিহিত করে তীব্র নিন্দা করেছেন।

এর আগে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন।  এবং এই সিদ্ধান্তকে ‘এমন একটি পদক্ষেপ যা  সন্ত্রাসকে পুরস্কৃত করে এবং আরেকটি ইরানি প্রক্সি তৈরির ঝুঁকি’ বলে অভিহত করেছেন।

বুধবার (২৪ জুলাই) রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, প্যারিস জাতিসংঘের সাধারণ পরিষদের সেপ্টেম্বরের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।


এ জাতীয় আরো খবর...