শিরোনামঃ
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশমন্ত্রীর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

ফুলগাজীতে চার ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

ফেনীর ফুলগাজীতে পরিবেশ আইন অমান্য করায় চার ইটভাটা মালিককে ২৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ধ্বংস করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ইট। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলার আনন্দপুর ও জিএমহাট ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন রাতুলের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ফেনী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (চলতি দায়িত্ব) সংযুক্তা দাশ গুপ্তা, সিনিয়র কেমিস্ট মো. তানভীর হোসেন, র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আনন্দপুর ইউনিয়নের বিসমিল্লাহ ব্রিকস, হাসানপুর ব্রিকস, মেসার্স দেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং এবং জিএমহাট ইউনিয়নের জিএমহাট ব্রিকসকে অভিযান পরিচালনা করা করা হয়। এতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে তাদের মোট ২৩ লাখ জরিমানা করা হয়।

অভিযানে মেসার্স দেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং মালিককে ৭ লাখ টাকা জরিমানা ও ৫০ হাজার ইট ধ্বংস করা হয়। একইসঙ্গে হাসানপুর ব্রিকসে অভিযান চালিয়ে ৬ লাখ টাকা জরিমানা ও ৩০ হাজার ইট ধ্বংস করা হয়।

এ ব্যাপারে ফেনী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (চ. দা.) সংযুক্তা দাশ গুপ্তা বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ দূষণ, ফসলি জমির ক্ষতি ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এনে এসব ইটভাটা মালিককে জরিমানা ও অবৈধভাবে প্রস্তুতকৃত ইট ধ্বংস করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।


এ জাতীয় আরো খবর...