শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ফেনীতে আনুষ্ঠানিক প্রচারণায় মাঠে ২৬ প্রার্থী

ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

ফেনীর ৩টি আসনে প্রতিক নিয়ে মাঠে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এবি পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরা। বুধবার প্রথম দিনে ভোটারের হাতে হাতে লিফলেট দিয়ে নিজেদের প্রতিকে চাইছেন ভোট। ফেনী-২ আসনে বিএনপির প্রার্থী জয়নাল আবদিন দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে  শুরু করেন নির্বাচনী প্রচারণা। ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁঞা। এ সময় তাকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে দেখা যায়।

এসময় তিনি বলেন, নির্বাচনে ছোট-বড় মাঝারী দল বিবেচনার না করে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। দেশের বিভিন্ন জায়গায় হামলার ঘটনার খবর আমরা পাচ্ছি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

এছাড়া ফেনী-১ আসনে বিএনপি’র প্রার্থী মুন্সি রফিকুল আলম, জামায়াত প্রার্থী এস এম কামাল উদ্দিন, ইসলামী আন্দোলনের প্রার্থী কাজী গোলাম কিবরিয়া ও অন্যান্য দলের প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু, জামায়াত মোহাম্মদ ফখরুদ্দিন, ইসলামী আন্দোলনের সাইফুদ্দিন শিপন সহ অন্যান্য দলের প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায় জেলার তিনটি আসনে মোট প্রার্থীর সংখ্যা ২৬ জন। এরমধ্যে ফেনী-১ (পরশুরাম- ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা) আসনে বিএনপির প্রার্থী দলের ঢাকা মহানগর কমিটির আহবায়ক মুন্সি রফিকুল আলম (ধানের শীষ), জামায়াতের এস এম কামাল উদ্দিন( দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী(লাঙ্গঁল), ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী গোলাম কিবরিয়া(হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আনোয়ার উল্ল্যাহ ভূঞা (বটগাছ), বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী(ডাব),  বাংলাদেশ মুসলিম লীগের মাহবুব মোর্শেদ মজুমদার(হারিকেন)।

ফেনী-২ (ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়ন ও এক পৌরসভা) আসনে বিএনপির জয়নাল আবেদিন(ধানের শীষ), এবি পার্টির চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূঞা(ঈগল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ একরামুল হক ভূঞা(হাতপাখা), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সামসুদ্দিন মজুমদার(তারা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর (বাসদ) জসিম উদ্দিন(কাচি), বাংলাদেশ খেলাফত মজলিস হারুনুর রশিদ ভূঞা(রিকশা), ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী তাহিরুল ইসলাম(আপেল), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন(বটগাছ), গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঞা(ট্রাক), আমজনতা দলের সাইফুল করিম মজুমদার(প্রজাপতি) ও স্বতন্ত্র মো. ইসমাইল(ঘোঁড়া)।

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী উপজেলা) আসনে বিএনপির আবদুল আউয়াল মিন্টু(ধানের শীষ), জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন(দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারী(বটগাছ)
জাতীয় পার্টির মো. আবু সুফিয়ান(লাঙ্গঁল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফ উদ্দিন(হাতপাখা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছের(চেয়ার), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবদুল মালেক(মই) ও ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী হাসান আহমেদ(আপেল)।
জেলার তিনটি আসনে মোট ভোটার ১৩ লাখ ১৬ হাজার ৩০৫ জন। এরমধ্যে মহিলা ভোটার ৬ লাখ ৩৭ হাজার ৯২৪ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭৮ হাজার ৩৭৪ জন। তিনটি আসনে ভোট দিতে নিবন্ধন করেছেন ৩০ হাজার ১৫১ জন প্রবাসী।
ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১৬২ জন, এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৫ হাজার ৮৯১ জন, নারী ১ লাখ ৮৫ হাজার ২৬৯ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন। মোট ভোট কেন্দ্র : ১২১টি।

ফেনী : ২ (ফেনী সদর) আসনে মোট ভোটার : ৪ লক্ষ ৩২ হাজার ৫৬ জন, এরমধ্যে পুরুষ : দুই লক্ষ ২২ হাজার ৬৮৩, নারী দুই লক্ষ ৯ হাজার ৩৭০ জন, তৃতীয় লিঙ্গ : ৩ জন, ভোট কেন্দ্র : ১৪৬ টি।
ফেনী : ৩ ( সোনাগাজী ও দাগনভূঞা) মোট ভোটার : ৫ লক্ষ ৩ হাজার ৮৭ জন, পুরুষ : ২ লক্ষ ৫৯ হাজার ৮শ’ জন, নারী ২ লক্ষ ৪৩ হাজার ২৮৫ জন, তৃতীয় লিঙ্গ  ২জন, মোট ভোট কেন্দ্র ১৬১টি।
তিনটি আসনে মোট কেন্দ্র ৪২৮ টি।
এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে।


এ জাতীয় আরো খবর...