শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

ফেনীতে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে একজনের মৃত্যু

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ফেনীতে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আলসগীর হোসেন সোহাগ নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ফেনী সদর উপজেলার ফাজিলপুর রাজানগর এলাকা এ ঘটনায় নিহত ব্যাক্তি স্থানীয় রুহুল আমিনের ছেলে।
পুলিশ জানায়,  রাত ১০টার দিকে ওই এলাকায় কথা কাটাকাটির জের ধরে আলমগীর হোসেন সোহাগকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে ফেনী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগের স্ত্রী শারমিন আক্তার বলেন, স্থানীয় এরশাদ নামে এক ব্যক্তির সঙ্গে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। বিভিন্ন মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর কয়েকদিন আগেই কারাগার থেকে বের হন এরশাদ।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডা. রুহুল মহসিন সুজন জানান, সোহাগের বুকে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে এরশাদ পলাতক।


এ জাতীয় আরো খবর...