শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে গুলির ঘটনায় আরও এক মামলা, মাসুদ- নিজামসহ আসাসী ৯৬

ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীর মহিপালে ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে ২৪ – এর গণঅভ্যুত্থানে মহিপালে হামলার ঘটনায় ২৫ টি মামলা হলো। এরমধ্যে ৭ টি হত্যা ও ১৮ টি হত্যাচেষ্টা মামলা। ১৭ সেপ্টেম্বর বুধবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৫ তম মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌরসভার স্বেক মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজিসহ ৯৬ জনের নাম উল্লেখ করা করা হয়। এ মামলার  বাদী এনায়েত উল্যাহ  সোনাগাজী উপজেলার পূর্ব সুজাপুর গ্রামের বাসিন্দা।
মামলায় বাদী উল্লেখ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র জনতার বিক্ষোভে আসাসীদের নির্দেশ ও প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নোতাকর্মীরা। এতে বাদীসহ অনেকে গুলিবিদ্ধ হন। এসময় ৯ জন নিহত ও দুই শতাধিক ছাত্রজনতা আহত হয়।
এ ঘটনায় স্থানীয়ভাবে চিকিৎসা নিতেও বাদা দেয়া হয় বলে মামলায় অভিযোগ করোন বাদী। শ্রমিক হওয়ায় দীর্ঘদিন চিকিৎসা নেয়া ও পরিবারের খরচ বহনসহ নানা কারনে মামলা দায়েরে বিলম্ব হওয়ার  দাবি করেন তিনি।
বাদীর আবেদন গ্রহণ করে বিচারক এ বিষয়ে পরে আদেশ দেয়ার জন্য অপেক্ষমান রাখেন বলে জানান তার আইনজীবী জহির উদ্দিন মামুন।


এ জাতীয় আরো খবর...