শিরোনামঃ
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশমন্ত্রীর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

ফেনীতে মনোনয়ন নিলেন মিন্টু ও তার ছেলেসহ ৬ জন

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করতে ফেনীর তিনটি আসনে বিএনপি ও জামায়াতসহ ৬ জন। ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক গণমাধ্যমে এ তথ্য জানান।
এর মধ্যে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেন বাংলাদেশ জামায়াতে  ইসলামীর প্রার্থী এস এম কামাল উদ্দিন। ফেনী-২ (ফেনী সদর) আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), জামায়তের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া। ফেনী-৩ (দাগনভূঞা, সোনাগাজী) আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু, তার ছোট ছেলে তাজওয়ার এম আউয়াল ও এনসিপির মোহাম্মদ আবুল কাশেম।

এরমধ্যে আবদুল আউয়াল মিন্টুর ও তার ছেলের একই আসনে মনোনয়ন ক্রয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন মিন্টু নির্বাচন নাও করতে পারেন, সে ক্ষেত্রে মিন্টুর ছেলে বা ছোট ভাই আকবর হোসেন বিএনপির মনোনয়ন রিয়ে ভোটে অংশ রিতে পারেন।


এ জাতীয় আরো খবর...