শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

ফেনীতে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই,  চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীতে অটোরিকশা ছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া অটোরিকশার খণ্ডিত অংশ। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, অভিযানে প্রথমে যাত্রীবেশে ছিনতাইয়ে অংশ নেওয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- ফেনী সদর উপজেলার উত্তর চাড়িপুর এলাকার এমদাদুল ইসলাম পাভেল (২১), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মনোহর আলী মনা (২১) ও লক্ষ্মীপুরের কমল নগর উপজেলার মো. রাশেদ (১৯)।  তাদের দেওয়া তথ্য মতে- ফেনী সদর উপজেলার ইলাশপুরের ইয়াছিন মানিক ওরফে বোমা মানিক (৪০), ফেনী সদর উপজেলার দেবীপুরের এনামুল হককে (৫০) ও নোয়াখালীর সুধারামপুরের নুরুল আমিন শুকুর (২৮) গ্রেপ্তার করা হয়।

পুলিশ  জানায়, গত ৪ সেপ্টেম্বর রাতে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে মহিপাল যাওয়ার কথা বলে যাত্রীবেশে তিনজন রিকশায় ওঠেন।  কিন্তু কৌশলে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর  ফ্লাইওভারের নিচে গিয়ে চালককে ছুরিকাঘাত করে তারা অটোরিকশাটি নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এ ঘটনায় শনিবার (৬ সেপ্টেম্বর) ভুক্তভোগী চালক মো. শাহিদ ফেনী মডেল থানায় একটি মামলা করার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ছিনতাইয়ের পর অটোরিকশাটি বোমা মানিকের কাছে হস্তান্তর করা হয়। পরে মানিক ও শুকুর মিলে রিকশার একটি অংশ বাথানিয়া মসজিদের পুকুরে ফেলে রেখে চাকা ও ব্যাটারি আলাদা করে বিক্রি করে। এ সময় অটোরিকশার তিন খণ্ড, তিনটি চাকা ও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


এ জাতীয় আরো খবর...