শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

ফেনীতে সিএনজি অটোরিকশা চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত 

ফেনী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীতে সিএনজি চালিত অটোরিকশা চুরি সময় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। ১৪ সেপ্টেম্বর রোববার ভোরে ফেনী সদর উপজেলার মধ্যম লক্ষ্মীপুর গ্রামে নিহত মো. মনসুর আহমদ বাহার  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কাজির ঘাটলা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়,  মধ্যম লক্ষ্মীপুর গ্রামের মৌলভী আনোয়ার উল্লাহর বাড়ির হানিফের সিএনজি চালিত অটোরিক্সাটি প্রতিদিনই বাড়ির দরজায় পার্কিং করে রাখা হয়। রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে এক ব্যক্তি রিকশাটি চুরি করে নিয়ে যাবার চেষ্টা করে। বাড়ির মালিক টের পেযে চিৎকার করলে স্থানীয়রা ঘেরাও করে গণপিটুনি দিলে মনসুর ঘটনাস্থলেই মারা যায়।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রকৃত ঘটনা তদন্ত করে সে মোতাবেক প্রতিবেদন তৈরি করা হবে।


এ জাতীয় আরো খবর...