শিরোনামঃ
বিজেপি সরকারের প্রথম ছ’মাসে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে যে পরিবর্তন মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন অভিযান ‘অতিরিক্ত কঠোর’ ছিল দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন পত্রিকা: ‘রাজধানী জুড়ে বোমার ছক’ ২০ হাজার টাকা ঘুষ দাবি ও নামের মিলে বিনা অপরাধে এক বছর ধরে কারাভোগের কাহিনি নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট পত্রিকা: ‘শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আওয়ামী লীগ’ ফোবিয়া কী, সাধারণ ভয় থেকে এটি কতটা আলাদা? ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছে রান্নার হাঁড়ি পাতিলে বিষাক্ত সিসা, ‘খোঁজখবর নেওয়ারও কেউ নেই’
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

ফেনীর আদালতে আত্মহত্যার চেষ্টা নারী বিচারপ্রার্থীর

ফেনী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬

ফেনীতে আদালত চলাকালে বিচারকের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী বিচারপ্রার্থী। অসুস্থ অবস্থায় তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘিরে আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১০ মে রোববার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের ফুলগাজী আমলী আদালতের এজলাসে বিচারকের সামনে এ ঘটনা ঘটটে। ভুক্তভোগী নারীর বোন জানান, স্বামীর বিরুদ্ধে দেনমোহর সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি শেষে আদালত মোহনার স্বামীকে জামিন দেন। জামিনের আদেশ শোনার পরপরই আদালত প্রাঙ্গণে বিচারকের সামনে মোহনা সাথে আনা বিষপান করেন। সে ফেনী শহরের রামপুর এলাকায় একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। মোহনার স্বামী আকবর হোসেনের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিষপান করায় হঠাৎ মোহনা ছটফট করতে থাকলে উপস্থিত আইনজীবী ও পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রোকন উদ্দৌলা জানান, রোগীকে বিষক্রিয়ার লক্ষণ নিয়ে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন।
আদালতের পেশকার জসিম উদ্দিন জানান, বিচারপ্রার্থী তাহমিনা আক্তার মোহনা প্রেম করে ২০২৫ সালে ফুলগাজীর চার সন্তানের পিতা আকবর হোসেনকে বিয়ে করেন। বিয়ের পর দাম্পত্য কলহ দেখা দিলে চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। রোববার ছিল মামলার ধার্য তারিখ।
আদালতের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, শুনানির সময় বাদী ও বিবাদী উভয়ই আদালতে উপস্থিত ছিলেন। বিচার কার্যক্রম চলাকালে ক্ষোভ ও হতাশা থেকে হঠাৎ বিষপান করেন তাহমিনা আক্তার মোহনা। পরে আদালতে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।


এ জাতীয় আরো খবর...