শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

ফেনী থানার পাশের দিঘিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ 

ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ফেনী শহরের রাজাঝির দিঘি থেকে অজ্ঞাত (৪৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে ফেনী মডেল থানা সংলগ্ন দিঘির পশ্চিম পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক ব্যক্তি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন।

আবু কাউছার নিপু নামে দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যাক্তি জানান, প্রতিদিনের মতো রাতে দিঘির পশ্চিম পাশে হাঁটার সময় লাইটের আলোতে পানিতে মানুষের মাথার মতো কিছু দেখতে পাই। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, মরদেহটি পানিতে ডুবন্ত অবস্থায় ছিল।

ফেনী মডেল থানা পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার পরনে শার্ট, লুঙ্গি ও মাফলার ছিল। আরও কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। মরদেহটি এখানে কিভাবে এসেছে ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।


এ জাতীয় আরো খবর...