শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন: ভাইস চেয়ারম্যান মিস্টার, সম্পাদক মামুন 

ফেনী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ভোট গণনা শেষে শনিবার রাত পৌনে ১২ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করেন।  এর আগে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফেনীর ট্রাংক রোডস্থ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
এতে সংস্থার ১ হাজার ৬৯৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন৷ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জিয়া উদ্দিন আহমেদ মিস্টার ৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মুশফিকুর রহমান পিপুল পেয়েছেন ৪৮৩ ভোট। সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন মামুন ৫০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রশিদ আহমেদ মজুমদার পেয়েছেন ৩৫৫ ভোট। এছাড়াও ৫ জন কার্যনির্বাহী সদস্য পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে হায়দার আলী রাসেল পাটোয়ারী ৪৯০, শরিফুল ইসলাম অপু ৩৩০, মেজবাহ উদ্দিন মিয়াজী ৩২৩, ওসমান গনি রাসেল ২৯৭, এম এ ইমরান ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত ৫ সদস্য

ভোটাররা জানান, ১৬ বছর ফেনী রেড ক্রিসেন্টের কোন নির্বাচন হয়নি। দিনভর কড়া নিরাপত্তার মাধ্যমে ফেনীবাসী একটি সুন্দর নির্বাচন উপভোগ করেছেন। নির্বাচনে যারা প্রার্থী ছিলেন, তাদের মাঝে প্রায় সবাই যোগ্য ব্যক্তি ছিলেন। যারা নির্বাচিত হলেন তাদের জন্য অনেক ভালোবাসা ও শুভ কামনা। ভোটারদের নিকট তারা সকল কাজের জন্য দায়বদ্ধ থাকবেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল মান্নান বলেন, নির্বাচনে ৭ পদে ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তরিক সহযোগিতা করায় তিনি সকল ভোটার ও প্রার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান।


এ জাতীয় আরো খবর...