শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ফেনী-২ আসন থেকে নির্বাচনের ঘোষণা মঞ্জুর

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার দুপুরের দিকে ফেসবুকে তার অফিশিয়াল অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, অনেকেই জানতে চান আমি নির্বাচন করব কিনা? তাদের জ্ঞাতার্থে বলছি, হ‍্যাঁ ইনশাআল্লাহ আমার পিতৃ ও মাতৃভূমি ফেনী-২ (সদর) আসন থেকে নির্বাচন করব।
তিনি বলেন, আমাদের দল নতুন, বিকাশমান। এখনো আমাদের সাংগঠনিক শক্তি তেমন বিস্তৃত নয়। অর্থনৈতিক ভিত বলে কিছু এখনো তৈরিই হয়নি। তাহলে কি হবে, কেউ বলবে আরে মিয়া নিশ্চিত আপনি জামানত হারাবেন। কেউ কেউ বলবে, এমপি দূরের কথা, আগে মেম্বার হইতে পারো কিনা দেখ। হয় তো অল্প সংখ্যক লোক বলবে কোন সমস‍্যা নাই, সাফল‍্য রাতারাতি একদিনে আসে না। আপনি অটল থাকুন, এগিয়ে ‍যান। যেকোন নতুন কিছু শূন‍্য থেকেই শুরু করতে হয়।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, সমালোচনা-উৎসাহ দুটোই জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দুটোর সমন্বয় ও ভারসাম‍্য নিয়ে ধীরে ধীরে অগ্রসর হলে আজকে যে ক্ষুদ্র, কাল সে বৃহৎ পরিসরে ডানা মেলতে পারবে।আমরা যখন নতুন রাজনৈতিক উদ‍্যোগ গ্রহণ করি তখন প্রবল বিরোধিতা ও প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছিল। খুব অল্প সংখ্যক মানুষ কাঁধে হাত রেখে বলেছিল পৃথিবীতে বেশিরভাগ উদ‍্যোগই অল্প দিয়ে শুরু হয়েছে, সো ডোন্ট বি আপসেট, গো এহেড।

মজিবুর রহমান মঞ্জু আরো বলেন, সামনে চমকপ্রদ বেশকিছু ঘটনা ঘটবে। অনেক বিষয় আমি জানি। কিন্তু সেটির দুটি দিক আছে। একটা হলো সাময়িক কল‍্যাণ ও দীর্ঘমেয়াদি চ‍্যালেঞ্জ, দ্বিতীয়টিকে বলা যায়, কন্টকময় পথ পাড়ি দিয়ে সাসটেইনেবল এচিভমেন্ট অর্জন করা। এসব নিয়ে আমার বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চাই। তবে আজ পবিত্র জুমার দিনে শুধু এতটুকুই জানিয়ে রাখলাম, যদি নির্বাচন হয় তাহলে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ।


এ জাতীয় আরো খবর...