শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

আগামী বছর ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মো. তাহের বলেন, আগামী ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। তবে জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ। সেখানে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়ার বিষয়টি ইতিবাচক হলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে ঘোষণা করলে ভালো হতো৷ নির্বাচন উপযোগী পরিবেশ এখনও নিশ্চিত হয়নি। সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে জামায়াত।

জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনিভিত্তি অন্তর্বর্তীকালীন এই সরকারকেই দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা। দেশে পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।


এ জাতীয় আরো খবর...