শিরোনামঃ
মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে? পত্রিকা: ‘সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনা – আসামি বাড়তে পারে তদন্তে ‘মিসিং লিংক’ খুঁজছে ট্রাইব্যুনাল’ গুম প্রতিরোধে বাংলাদেশে কী পরিবর্তন এসেছে? নেপালের বন্যায় সেই বাড়িটির বারান্দায় আটকে পড়াদের শেষ পর্যন্ত কী হলো? সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই?
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ফের টেস্ট অধিনায়কের দায়িত্ব পেলেন শান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

গুঞ্জন আগেই চাউর হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে সে গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

চলমান ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক থাকবেন শান্ত। ২০২৩ সালে টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর ১৪টি টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে গত জুনে টেস্টের নেতৃত্ব ছেড়ে দেন তিনি।

শান্তকে ফের টেস্টের নেতৃত্ব দেওয়ার বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বোর্ড শান্তর নেতৃত্বে আস্থা রাখছে এবং তার নেতৃত্বে লাল বলের ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখতে চায়।’

তিনি আরও বলেন, ‘শান্ত নেতৃত্বে যে ধৈর্য, নিষ্ঠা ও টেস্ট ক্রিকেটের গভীর বোঝাপড়া দেখিয়েছে, তা প্রশংসনীয়। তার অধীনে দল ক্রমাগত উন্নতি করছে। নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকলে এই চক্রে দল আরও পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি।’

অধিনায়ক হিসেবে দায়িত্ব অব্যাহত রাখার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে অব্যাহত থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। বোর্ড আমার প্রতি যে বিশ্বাস ও আস্থা দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই দায়িত্বের মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’


এ জাতীয় আরো খবর...