শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

ফেসবুকে বিএনপির মনোনয়ন তালিকা, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
BNP

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়াকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণের জ্ঞাতার্থে এই সতর্কতা জারি করেন।

বিবৃতিতে রিজভী জানান, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল ফেসবুকে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা পোস্ট করেছে।

তিনি পরিষ্কারভাবে বলেন, ফেসবুকে পোস্ট করা তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।


বিএনপির এই নেতা দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, এই ভুয়া তালিকাটি বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া এই তালিকা নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করেন।

 


এ জাতীয় আরো খবর...