শিরোনামঃ
নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি? ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন? পত্রিকা: ‘স্বাক্ষরেই থমকে আছে সংস্কার’ ভুট্টা চাষীদের সার সংকটের যে চিত্র দেখেছে বিবিসি নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই ‘ঝুঁকিতে ছিলেন’ আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের ‘টোপ’ হিসেবে ব্যবহারের অভিযোগ ‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে শামীমের বিরুদ্ধে করা ‘মবে’ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা, ভবনের সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- গৃহবধূ লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)।

ঘটনার পর ভবনের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে দেখা গেছে, সকাল ৯টা ৩৬ মিনিটে সাদা সালোয়ার কামিজ, প্রিন্টের ওরনা ও পায়ে কেডস পরে ভবনের সিঁড়ি দিয়ে ধীরস্থিরভাবে নেমে আসছেন এক তরুণী। তার পিঠে ব্যাগ ও  মুখে মাস্ক ছিল। এ সময় ভবনের প্রধান প্রবেশপথে বসে ছিলেন তিনজন। ওই তরুণী বের হওয়ার সময় তাদের একজন উঠে দাঁড়িয়ে গেট খুলে দেন। পরে ভবন থেকে বেরিয়ে ওই তরুণী অটো রিকশায় উঠে চলে যান।

পুলিশের ধারণা ওই তরুণী নিহত নাফিসাদের বাসার গৃহকর্মী। বাসায় ঢুকে মা-মেয়েকে হত্যার পর নাফিসার পোশাক পরেই বের হয়ে যায় সে।

জানা গেছে, সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন গৃহকর্তা আজিজুল ইসলাম। পরে ফিরে এসে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। ওই সময় মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও পরবর্তীতে হাসপাতালে নেয়ার পর সেও মারা যায়।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লায়লা আফরোজের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এছাড়া তার আগেই মেয়ে নাফিসাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

এদিকে হত্যাকাণ্ডের খবর পর ঘটনাস্থলে ছুটে আসেন নিহতদের আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীরা। তাদের অভিযোগ, বাসার গৃহকর্মী এ ঘটনায় জড়িত থাকতে পারে। এমন অভিযোগের পর ইতোমধ্যে বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। যেখানে নিহত নাফিসার পোশাক পরে গৃহকর্মীকে বের হতে দেখা গেছে।


এ জাতীয় আরো খবর...