শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

বনের বাঘ লোকালয়ে, আতঙ্কে স্থানীয়রা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ভারত সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর পরশুরামের দক্ষিণ কেতরাঙ্গায় বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে প্রায় দেড় ঘণ্টা সীমান্ত এলাকায় বাঘ ঘোরাঘুরি করে আবার জঙ্গলে চলে যায়। আজ শুক্রবার দুপুর পর্যন্ত আর ওই এলাকার কোথাও বাঘের দেখা মেলেনি। স্থানীয়দের ধারণা, খাবারের সন্ধানে বনের বাঘ লোকালয়ে চলে এসেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় বাঘ আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সীমান্ত এলাকায় দীর্ঘ দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ঘোরাঘুরি করে বাঘটি। দূর থেকে দেখে মনে হচ্ছে সে খাবারের সন্ধান করেছিল। দেড় ঘণ্টা ঘোরাঘুরির পর সূর্য ডুবে গেলে সে আবার জঙ্গলের দিকে চলে যায় ধারণা করা হচ্ছে কাঁটাতারের এপাশে আরও একাধিক বাঘ থাকতে পারে। তবে আজ শুক্রবার দুপুর পর্যন্ত আর ওই এলাকার কোথাও বাঘের দেখা মেলেনি।

কৃষক জহির আহাম্মদ জানান, ওই এলাকার তার একাধিক জমি ধানের চারা লাগানোর জন্য প্রস্তুত রয়েছে। বনের বাঘ কাঁটাতারের এপাশে চলে আসায় এখন জমিতে চাষাবাদের কাজে যেতে ভয় লাগছে।

বিজিবি জানায়, দক্ষিণ কেতরাঙ্গা বিওপির সীমান্ত পিলার-২১৭৩/এস জিরো পয়েন্টে তারকাঁটার বেড়ার বাইরে বাংলাদেশ অভ্যন্তরে একটি বাঘ লোকালয়ে ঘুরতে দেখা যায়। তবে বাঘটি কোনো ক্ষয়ক্ষতি না করে সন্ধ্যার দিকে আবার জঙ্গলের দিকে ঢুকে যায়। স্থানীয় লোকজনকে সতর্কভাবে জমি চাষাবাদের জন্য ওই সীমান্ত এলাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, বিষয়টি তিনি খোঁজখবর নিচ্ছেন।

জানতে চাইলে ফেনী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বলেন, যেহেতু সীমান্ত এলাকায় বাঘ দেখা গেছে স্থানীয় লোকজনকে সতর্কভাবে চলাফেরা করতে হবে।


এ জাতীয় আরো খবর...