শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

বন্ধ করে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার নিচে আসায় ৭ দিন পর বন্ধ করা হলো বাঁধের ১৬টি জলকপাট। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টায় পানি বিদ্যুৎ কেন্দ্রের সব কটি জলকপাট বন্ধ করে দেয়া হয়েছে।

পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারলে নিন্মাঞ্চল প্লাবিত হয়। একই সঙ্গে পানি বিপৎসীমায় পৌঁছায়। এসব কারণে গত ৫ আগস্ট মধ্যরাতে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়। পরবর্তিতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ধাপে ধাপে এটি সাড়ে তিন ফুট পর্যন্ত খুলে দেয়া হয়।

তিনি আরও জানান, কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল। বর্তমানে পানির উচ্চতা ১০৭. ৩৪ ফুট মীনস সি লেভেল আছে। বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে লেকে পানির উচ্চতা কমে আসছে তাই জলকপাটগুলো বন্ধ রাখা হয়েছে।

 


এ জাতীয় আরো খবর...