শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

বর্তমান কমিশনের অধীনে এনসিপি নির্বাচনে যাবে কি না তা ভাবার দরকার আছে: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

আপিল শুনানির শেষ দিন নির্বাচন কমিশন এক পাক্ষিক রায় দিয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই কমিশনের অধীনে এনসিপি নির্বাচনে যাবে কি না তা ভাবার দরকার আছে।

রোববার (১৮ জানুয়ারি) রাতে বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের, তা হারিয়েছে তারা। যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে, তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না ইসি।

তিনি বলেন, নির্বাচন কমিশন এক পাক্ষিক রায় দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচন করার সুযোগ দিয়েছে। এভাবে চললে এই কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না। 

আসিফ বলেন, আপিল শুনানির শেষ দিন বাইরে ছাত্রলের মব এবং ভেতরে বিএনপি মহাসচিবসহ দলটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। এ ঘটনাকে নাটক বলে মন্তব্য করেন তিনি।

এসময় জোট সঙ্গীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলেও জানান তিনি। পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান আসিফ।


এ জাতীয় আরো খবর...