শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বর্তমান সংস্কার জাতির কোন কাজেই আসবে না: আবদুল আউয়াল মিন্টু

কাজী মুহাম্মদ হোসাইন, যুক্তরাষ্ট্র
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই- এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেছেন বর্তমানে সংস্কারের নামে যে টানেপোড়েন চলছে, এ সংস্কার জাতির কোন কাজেই আসবে না। তিনি বলেন দেশ গঠনে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে ঐক্য গড়ে তুলতে হবে। তা না হলে অন্য দেশ বাংলাদেশের পিছনে লাগবে ।

যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে একটি রেস্টুরেন্টের আমেরিকাস্থ দাগনভূঁইয়া বাসীর পক্ষ থেকে তাকে দেয়া গনসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন-বিএন পির চেয়ারম্যানের পক্ষ থেকে ৩১ দফা সংস্কারের মধ্যে জাতির সব ধরনের কল্যাণ নিহিত রয়েছে । দেশের নিরাপত্তা,সুশাসন, সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের দিক নির্দেশনা রয়েছে । বিশ্বের ৫শ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটিরও নাম নেই উল্লেখ করে তিনি বলেন, যা অত্যন্ত দুঃখজনক। তার দাদার নামে নিজ এলাকা দাগনভূঁইয়ায় প্রতিষ্ঠিত দীর্ঘদিন বন্ধ থাকা দুলা মিয়া কটন মিল শিঘ্রই পূনরায় চালু করা হবে বলেও জানান মিন্টু ।

মোঃ আব্দুর রব মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জসিম উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম ভূঁইয়া, এম শাহজাহান কবির, নাঈম টুটুল, আল-হারুণ, ফারুক আহমেদ সুমন, আবুল বাশার, জাহাঙ্গীর সরওয়া্রদী, রেজাউল হক শামীম, সাহাব উদ্দিন, কবির রাজ্জাক,বাদল মির্জা,রবিন আহসান ও আনোয়ার হোসেন প্রমুখ ।অনুষ্ঠান যৌথ ভাবে সঞ্চালনা করেন- শামীম মাহমুদ ও মোঃ গোলাম ছরোয়ার সুমন ।


এ জাতীয় আরো খবর...