শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশই বিএনপির প্রথম ও শেষ ঠিকানা: ফেনীতে তারেক রহমান

বিশেষ প্রতিবেদক, ফেনী থেকে
প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

সালাম দিয়েই কেমন আছেন সবাইকে প্রশ্ন করেই ফেনীতে নির্বাচনী জনসভায় বক্তব্য শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুরুতে বলেন ফেনীর সাথে আমার আত্মীয় সর্ম্পক। তিনি বলেন বিএনপির কাছে আপনাদেন যেমনি চাওয়া আছে তেমনি আমাদেরও দাবি আছে। সেটি হলো ধানেন শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীদের জয়ী করা। ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন ম্বাস্থ্য সেবা জনগনের ধারপ্রান্তে পৌছে দিতে কাজ করবে বিএনপি। ফেনীতে ইপিজেড গড়ে তোলার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার পরিকল্পনা তুলে ধরেন তিনি।

গতকাল (রোববার) রাতে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন আপনাদের অর্থাৎ জনগনের সামনে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে অনেক কথা বলতে পারি, কিন্তু তাতে জনগনের কোন লাভ হবেনা। বিএনপি জনগনেন সরকার গঠন করতে চায়। জনগনকে সাথে নিয়েই সবার জন্য কাজ করতে চায়।
জনগনের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্নীতিরোধে কোন ছাড় দেয়া হবেনা বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন এ দুইটি কাজ করতে কে কোন দল বা মতের সেটি বিবেচনা করা হবেনা। নির্বাচনের আগে একটি দল শুধু সমালোচনা ও মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। তারা শুধু ‘মানুষকে ঠকাচ্ছেই না, যারা মুসলমান তাদেরকে শেরকিও করাচ্ছে’ বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, ‘দোজখের মালিক আল্লাহ; বেহেস্তের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে নির্বাচনের আগেই একটি দল ‘এই দেব, ওই দেব বলছে’; টিকেট দেব বলছে না? ‘যেটার মালিক মানুষ না, সেটার কথা যদি সে বলে, শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর, একমাত্র সবকিছুর অধিকার- উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে-বোঝেন এবার’ বলেন তারেক তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা; নাউজুবিল্লাহ। প্রিয় ভাই-বোনেরা, কেউ কেউ বলে অমুককে দেখেছি, তমুককে দেখেছি- এবার একে দেখেন।


তারেক রহমান বলেন, ’প্রিয় ভাই-বোনেরা, ১৯৭১ সালের যুদ্ধ, যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি। যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে। এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা-তাদের সম্মানহানি হয়েছে; কাজেই তাদেরকে তো বাংলাদেশের মানুষ ইতোমধ্যেই দেখেই নিয়েছে। এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ঐ যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে। -এমন আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
বিগত সরকারের সময়ে তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা আজ এখানে একত্র হতে পেরেছি সেই মানুষগুলোর জীবনের বিনিময়ে, যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিলেন। আমরা আজ এখানে একত্র হতে পেরেছি সেই মানুষগুলোর ত্যাগের বিনিময়ে, যারা বিভিন্নভাবে নির্যাতিত, অত্যাচারিত ও পঙ্গুত্ববরণ করেছেন। তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল, ২০২৪ সালের ৫ আগস্ট সেই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। এ ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরেও বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। শুধু বিএনপিই নয়- দ্বিমতের বহু লোকজনকে হত্যা করা হয়েছে গত ১৭ বছরে। পঙ্গুত্ব বরণ করেছে অসংখ্য নেতাকর্মী। মামলা হামলা থেকে বাধ যায়নি বিএনপি পরিবারের কোন সদস্য।


বিএনপি চেয়ারম্যান বলেন, এখানে বহু মুরব্বি উপস্থিত আছেন, যারা কালের সাক্ষী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কীভাবে দেশে বহুদলীয় গণতন্ত্র রচিত হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়ার সময় কীভাবে দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করা হয়েছিল। কীভাবে এই দেশে তথাকথিত উন্নয়নের নামে দেশ থেকে মানুষের অর্থ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই।
ধানের শীষকে জয়যুক্ত করতে আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রিয় ভাই-বোনেরা আপনারা কি আছেন আমার সঙ্গে এই অবস্থার পরিবর্তন করতে? প্রিয় ভাই-বোনেরা আমরা সারা বাংলাদেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। যদি ইনশাআল্লাহ আপনারা আগামী ১২ তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন, করতে পারেন—আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে দাঁড়াতে পারবো। দাঁড়াতে চান কৃষকদের পাশে? আপনাদের মনে আছে—কয়েক বছর আগে কীভাবে ওইপাশ থেকে পানি ছেড়ে দেয়া হয়েছিল। সারা ফেনী ডুবে বন্যার পানিতে। মনে আছে? সে জন্যই আমরা বলেছি, একটি কথা। আমরা দেখেছি গত ১৫/১৬ বছর কীভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি- দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ। সবার আগে বাংলাদেশ।
তারেক রহমান বলেন শুধু কৃষিই নয়-স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ সব খাতে পরিবর্তন ঘটাতে বিএনপির পরিকল্পনা চূড়ান্ত। এখন সবাইকে নিয়ে দেশ পুন:গঠনের কাজ করতে চায় বিএনপি। এ কাজে দলমতের বাইরেও সব পেশার মানুষকে সাথে চাইলেন তারেক রহমান। তিনি বলেন এর আগেও বিএনপি ৫বার ক্ষমতায় ছিলো, তখন আপনারা দেখেছেন দেশ ও মানুষের কল্যাণে কিভাবে কাজ হয়েছে।
তিনি বলেন, ‘গত ১৫-১৬ বছরে আমরা দেখেছি, কীভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছে; কীভাবে আমি-ডামির নির্বাচন হয়েছে; কীভাবে নিশি রাতের নির্বাচন হয়েছে। এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে, তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেয়া হয়েছিল।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা ষড়যন্ত্র করছে, যারা এই দেশের মানুষকে ঠকানোর চেষ্টা করছে, যারা এ দেশের মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে শিরকি করার চেষ্টার করছে—এদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। সজাগ থাকতে হবে। তিনি বলেন, প্রিয় ভাই-বোনেরা বিএনপি বিশ্বাস করে এই যে লক্ষ জনতা, সারা বাংলাদেশের কোটি কোটি যে জনতা এরাই হচ্ছে বিএনপির রাজনীতির শক্তির মূল উৎস। মূল উৎস হচ্ছে বিএনপি বিশ্বাস করে আপনারা। ’জনগণ হলো বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস’ বলেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, আমরা দেখেছি গত ১৫-১৬ বছর অন্য দেশের কাছে কীভাবে বাংলাদেশকে বিক্রি করে দেয়া হয়েছে। এজন্য আমি আগে বলেছি দিল্লি নয়, পিন্ডি নয়, অন্যদেশ নয়, সবার আগে বাংলাদেশ। আমি আরেকটি কথা বলেছিলাম, স্বৈরাচার সরকার যখন মানুষের ঘাড়ে চড়ে বসেছিল, সেটা হচ্ছে ’টেক ব্যাক বাংলাদেশ’। আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে এসেছি। আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি, গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। ১২ তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা যে ফ্যামিলি কার্ডের কথা বলেছি, কৃষক কার্ডের কথা বলেছি এ থেকে চা শ্রমিকসহ দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর্থিক সুবিধা পাবে। এ সময় তিনি উন্নয়ন, গণতন্ত্র, বাকস্বাধীনতা ও আইনের শাসনের জন্য ধানের শীষে ভোট চান। বিএনপি চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট দেশে একটি পরিবর্তন হয়েছে, এখন সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়। মানুষ চায় তাদের সমস্যার সমাধান, চলাফেরায় নিরাপত্তা, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হোক, দেশের শিক্ষার্থীরা যেন শিক্ষার সুযোগ পায়, তরুণ ও যুব সমাজের লক্ষ লক্ষ কর্মহীন আছে, এই বেকার সমস্যা সমাধান চায়।

করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে ততবার দেশে উন্নয়ন হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। বৃহত্তর তিন জেলা ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ১৩ আসনে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে তাদের জন্য ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। একইসঙ্গে অনুরোধ করছি- আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে সবমগ্র বাংলাদেশে ধানের শীষের প্রার্থীদের জয়ী করতে হবে। তিনি বলেন শুধু এ তিন জেলাই নই,সমগ্র বাংলাদেশে যার যেখানে পরিচিতি আছে এবং আত্মীয়স্বজন ছড়িয়ে আছে, তাদের সবাইকে অনুরোধ করবেন- আগামী ১২ তারিখে যেন ধানের শীষে ভোট দেয়।

আমি আপনাদের কে ?: বক্তিতার এক পর্যায়ে উপস্থিতির উদ্দেশ্যে তারেক রহমান প্রশ্ন করেন আমি কে? উত্তরে জনতা উচ্চস্বরে শ্লোগান ধরেন ভাগিনা-ভাগিনা। ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা’ শ্লোগানও দিতে থাকে উপস্থিত জনতা। এসময় কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। এবার তারেক রহমান বলেন, অতএব আমাকে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর নিয়ে কিছুই বলতে হবেনা। কারন এ অঞ্চলের সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে কি করতে হবে তা আমার অজানা নয়। দীর্ঘবছর দেশের বাইরে থাকলেও এ তিন জেলার মতোই সারাদেশের সাথে আমার যোগাযোগ ছিল প্রতিক্ষণ।

জেলা শহরে প্রথম, ফেনীতে দ্বিতীয়: বিএনপিতে নানার বাড়ি হলেও দ্বিতীয়বারের মতো জনসভায় বক্তিতা করলেন বিএনপি চেয়ারম্যান। এর আগে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসলে ছাগলনাইয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্থানীয় বিএনপির এক সমাবেশে বক্তব্য দেন তিনি। তবে এবার জেলা শহরের প্রাণ কেন্দ্র ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে প্রথমবারের মতো বক্তিতা করলেন তারেক রহমান। এর আগে ২০০৮ সালের নির্বাচনে এ মাঠে শেষ জনসভায় বক্তব্য দিয়েছিলেন বিএনপির তৎকালীন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

শহরজুড়ে মানবস্রোত: বিএনপি’র সমাবেশ ঘিরে শনিবার বিকেল থেকেই ফেনী শহরজুড়ে তৈরি হয় মানবজট। রোববার সকাল থেকে শুরু হয় মানস্রোত। শহর ও আশপাশের সব সড়ক ছিলো মানুষ আর মানুষ। যেন তীল ধরার ঠাই নেই কোথাও। অনেকে বলেন এর আগে কখনও এতো মানুষের সমাগম ঘটেনি আগে। খালেদা জিয়ার সমাবেশের পর সর্বোচ্চ জনসমাগম ঘটে তারেক রহমানের জনসভায়। জনসভা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ছোড়িয়ে পশ্চিমে শহরতলীর মহিপাল, উত্তরে ফেনী সেরকারি জেনারেল হাসপাতাল মোড ও কুমিল্লা বাস স্টান্ড, দক্ষিণে দাউদপুর পর্যন্ত পৌছে যায়।

জনসভার মাঠে আসতেই পারেননি নোয়াখালী ও লক্ষ্মীপুরের জনতা: জনসভা ছিলো বৃহত্তর তিন জেলা বিএনপির। নিজেদের ভেনু হওয়ায় একদিন আগে থেকেই দলের নেতাকর্মীরা জনসভাস্থলে অবস্থান নিতে শুরু করে। রোববার সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর শহরের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন থানা বিএনপির নেতাকর্মীরা জনসভার মাঠে ঢুকে পড়েন। এ কারনে দুপুরের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠ। এর ফলে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নেতাকর্মীরা মাঠেতো দূরে থাক শহরে ঢুকতেই আটকে পড়েন। যে খানে পেরেছেন সেখানেই বসে পড়েন।

শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ: বিএনপি’র জনসভাকে ঘিরে শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানরে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিলো রোববার। এছাড়া বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানও ছিলো বন্ধ। জনসমাগমে শিক্ষার্থীদের যাতে কোন সমস্যা না হয় সে দিক বিবেচনা করে প্রতিষ্ঠানগুলো পাঠদান বন্ধ রাখে। এছাড়া অভিভাবকের পক্ষ থেকেও সন্তানদের নিরাপত্তা বিবেচনায় ছুটির সুপারিশ করা হয়। আর মানুষের অতিরিক্ত ভিড়ের কবলে পড়ে সড়কের পাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাটার বন্ধ রাখা হয়। আবার অনেক ব্যবসায়ী জনসভায় ছুটে যান তারেক রহমানকে কাছ থেকে এক নজর দেখার জন্য।

নবী হোটেলে’ই ৫শ’কেজি গরুর গোস্ত: বিএনপির জনসভা ঘিরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও চাঁদরাত দেখলো হোটেল ব্যবসায়ীরা। শনিবার রাত থেকেই বিক্রির ধূম পড়ে ছোট বড় সব হোটেলে। রোববার সকাল থেকে যেন জিয়াপত পড়ে হোটেলগুলোতে। শহরের সবচেয়ে বড় নবী হোটেলে এমনিতেই ভোক্তার ভিড় থাকে সারাবছর। তবে বিএনপির জনসভা ঘিরে এদিন অতিরিক্ত ৫শ’ কেজি গরুর গোস্ত রান্না করা হয় বলে জানান হোটেল কর্তৃপক্ষ। একদিনেই পুরো মাসের বিক্রি হয়েছে বলে জানান তারা। একই অবস্থা শহরের আরো প্রশিদ্ধ মাষ্টার হোটেল, লাকী হোটেল, হ্যারিটেজ হোটেল, হাবুর হোটেলসহ অন্যগুলোতে।  বিকেল পর্যন্ত অনেক ভোক্তা খাবারও খুঁজে পাননি।
এর আগে চট্টগ্রামে নির্বাচনী জনসভা শেষে সন্ধ্যা ৫ টা ৫৭ মিনিটে ফেনী সরকারি কলেজ মাঠের মঞ্চে উঠেন তারেক রহমান। জনসভায় তিন জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। এর আগে ২টা ৫৬ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুরুতেই বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্মরণ করা হয়। মঞ্চও তৈরি করা হয় শোক আর বিজয়ের আবহে।

এর আগে সমাবেশ ঘিরে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতা–কর্মীরা। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে সমাবেশে যোগ দেন তারা। অনেকে রাতে এসেই অবস্থান নেন। নোয়াখালী ও লক্ষ্মীপুর উপজেলাগুলো থেকে নেতাকর্মীরা একদিন আগেই চলে আসেন ফেনীতে। নীর জনসভা শেষে কুমিল্লার চৌদ্দগ্রাম, সূয়ারবাজার ও দাউদকান্দি এবং নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখান থেকে যাবেন রাজধানীর গুলশানের বাসায়।

 


এ জাতীয় আরো খবর...