শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

বাংলাদেশে সরকার গঠন এবং নির্বাচন অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

বাংলাদেশে জাতীয় সরকার গঠন এবং জাতীয় নির্বাচন কবে হবে, তা সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে কি না কিংবা নির্বাচন কবে হবে- এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চীন আশা করে অন্তর্বর্তীকালীন সরকার একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে।”

বিএনপি ও জামায়াতের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিগত সরকারের সময় কেন চীন বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারেনি, তা সবারই জানা।”

সাম্প্রতিক সময়ে রাজধানীর উত্তরায় চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে ইয়াও ওয়েন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চীন কাজ করছে। তিনি জানান, খুব শিগগিরই চীনের কারিগরি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, “রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়াই একমাত্র টেকসই সমাধান। এই বিষয়ে চীন, বাংলাদেশ ও মিয়ানমার- তিন পক্ষই যোগাযোগ রক্ষা করে চলেছে।” তবে রাখাইনের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এখনই প্রত্যাবাসন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।


এ জাতীয় আরো খবর...