শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

বিগত তিন নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্য চাওয়ায় নির্বাচন কমিশন এ উদ্যোগ নিয়েছে সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

ইসির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য আগেই চেয়েছিল পিবিআই। এরপর চাওয়া হয়েছে নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তথ্য। সেই অনুযায়ী আমরা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারসহ সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছি। তথ্য পেলে তা পিবিআইকে প্রদান করা হবে।’

এ চিঠিতে ডিএমপির শেরেবাংলা নগর থানার মামলা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সব জেলা/মেট্রোর নির্বাচনী এলাকার নির্বাচনকালীন সময়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নং, পাসপোর্ট নং ও মোবাইল নং তথ্য সরবরাহের জন্য অনুরোধ করেন।

এর আগে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়েছিল পিবিআই।


এ জাতীয় আরো খবর...