শিরোনামঃ
আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? পত্রিকা: ‘অনুমোদনের পরও আটকে আছে পে স্কেলের গেজেট’ ‘কৃষকের বন্ধু’ খেঁকশিয়াল কেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে এআই মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে- দাবি গবেষকের অধ্যাপক ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটির আয়কর মামলা ঘিরে এপর্যন্ত যা যা ঘটেছে ব্যয়বহুল প্রথম ফোল্ডিং আইফোন বাজারে এনে বড় জুয়া শুরু করল অ্যাপল ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়? গাজীপুর থেকে চুরি যাওয়া লেমুর ভারতে আম্বানিদের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে? শেখ সেলিমের ‘নেতৃত্ব’ ইস্যুতে আওয়ামী লীগে বিরোধ তৈরি হচ্ছে?
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, প্রয়াতদের জন্য দোয়া ও ফ্যামিলি মিট-২০২৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬
বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, প্রয়াতদের জন্য দোয়া ও ফ্যামিলি মিট-২০২৬

বগুড়ার শাজাহানপুর থানার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, প্রয়াতদের জন্য দোয়া ও ফ্যামিলি মিট-২০২৬’ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া এবং স্মৃতিচারণা করা হয়। প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও বর্ণিল ও আনন্দঘন করে তোলে।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com

‎অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক চিকিৎসক মো. ছাদেক হোসেন। প্রধান অতিথি ছিলেন শাজাহানপুরের উপজেলা নির্বাহী অফিসার ওই বিদ্যালয়ের সভাপতি মো. তাইফুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী ঘোষ।

‎সারাদিনের কার্যক্রম শেষে সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিক্ষক শিক্ষার্থী এবং তাদের পরিবার সবাইকে নিয়ে সবাই অনুষ্ঠানটি উপভোগ করেন।

২০১২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের নিজস্ব কোন কার্যালয় না থাকায় এই প্রথম বিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান কার্যালয়ের জন্য একটি কক্ষ বরাদ্দ দেন এবং সংগঠনকে সার্বিক সহায়তা দানের ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সূত্র: প্রথম আলো


এ জাতীয় আরো খবর...