শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

বিদেশি পণ্য বর্জন ও দেশবাসীকে আত্মনির্ভর হওয়ার আহ্বান মোদির

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

দেশবাসীকে বিদেশি পণ্যের ব্যবহার বন্ধের পাশাপাশি আত্মনির্ভর হয়ে উঠতে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই আহ্বান জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে তীব্র টানাপোড়েনের মাঝে রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেন নরেন্দ্র মোদি। ভাষণে দেশবাসীকে বিদেশি পণ্যের বদলে দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন। পাশাপাশি আত্মনির্ভর ভারতের প্রচার জোরালো করেন তিনি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকে দেশের নাগরিকদের প্রতি ‘স্বদেশি’ বা দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে আসছিলেন মোদি।

তার রাজনৈতিক দল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপল-এর মতো জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বর্জনের ডাক দিয়েছেন। ভারতের ভোক্তাদের মাঝে এসব ব্র্যান্ডের ব্যাপক জনপ্রিয়তা ছিল।

সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হতে যাওয়া ভোক্তাদের জন্য বড় ধরনের কর ছাড়ের আগের দিন জাতির উদ্দেশে ভাষণে মোদি বলেন, আমরা প্রতিদিন ব্যবহার করি এমন অনেক বিদেশি পণ্য রয়েছে; যা আমরা জানিই না। আমাদের এগুলো থেকে মুক্ত হতে হবে।

তিনি বলেন, এখন থেকে আমাদের এমন পণ্য কিনতে হবে; যা ভারতে তৈরি হয়। তবে ভাষণে বিদেশি পণ্য বর্জনের কথা বললেও সুনির্দিষ্টভাবে কোনও দেশের নাম উল্লেখ করেননি নরেন্দ্র মোদি।

 


এ জাতীয় আরো খবর...