শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকার: ৮০% প্রতিক্রিয়া ইতিবাচক

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বিবিসি বাংলায় সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রচারিত সাক্ষাৎকার নিয়ে চলছে ব্যাপক আলোচনা। স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের গবেষণা অনুযায়ী, সাক্ষাৎকারটিকে ইতিবাচক হিসেবে দেখছেন ৮০.৩২% নেটিজেন। আর মাত্র নেটিজেনদের ৮.২৩% নেতিবাচক এবং ১১.৪৫% নিরপেক্ষ প্রতিক্রিয়া জানিয়েছেন।

সংস্থাটির গবেষণায় দেখা যায়, তারেক রহমানের সাক্ষাৎকারটি প্রকাশের পর অনলাইনে আলোচনা, মন্তব্য ও সার্চ ইন্টারেস্ট কয়েকগুণ বেড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ’, ‘তারেক রহমান’, ‘জনতার নেতা’, ‘দেশের ভবিষ্যৎ’—এমন শব্দগুলো ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত।

মিডিয়া ইমপ্যাক্ট বিশ্লেষণে দেখা গেছে, সাক্ষাৎকারটি নিয়ে ১৯৮টি সংবাদ প্রতিবেদন এবং ৪৯৩টি ভিডিয়ো প্রতিবেদন প্রকাশ হয়েছে। ইউটিউব, ফেসবুক, এক্স (টুইটার) ও সংবাদমাধ্যমের ওয়েবসাইট জুড়ে সাক্ষাৎকারের বিশ্লেষণ ও প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।
 
গবেষণা প্রতিবেদনের তথ্যানুযায়ী, সাক্ষাৎকার প্রচারের পর থেকেই গুগল সার্চ ইন্টারেস্টে ‘Tarique Rahman’ সংক্রান্ত অনুসন্ধান দ্রুত বৃদ্ধি পায় এবং ৬ অক্টোবর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
 
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের পরিচালক (প্রশাসন) ইঞ্জি. আসিফ হোসাইন রচি বলেন, ‘তারেক রহমানের সাক্ষাৎকার জনগণের মাঝে রাজনৈতিক নতুন আস্থার সঞ্চার করেছে। পরিসংখ্যান বলছে, মানুষ কেবল আগ্রহীই নয়, বরং তার বক্তব্যে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা দেখতে পাচ্ছে।’
অন্যদিকে, পরিচালক (গণসংযোগ) মাহবুব নাহিদ বলেন, ‘বিবিসি সাক্ষাৎকারটি ছিল এক প্রজ্ঞাবান, সংযত ও দূরদর্শী নেতার রাষ্ট্রচিন্তার প্রতিফলন। নেটিজেনদের ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করে—বাংলাদেশের মানুষ এখনো আশার রাজনীতি খোঁজে এবং নেতৃত্বে বিশ্বাস রাখতে চায়।’


এ জাতীয় আরো খবর...