শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। একইসাথে বেআইনি ঘোষণা করা হয়েছে মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক শিক্ষা কার্যক্রমকে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিষেধাজ্ঞার অংশ হিসেবে এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে নারীদের লেখা ১৪০টির মতো বই। শরিয়াবিরোধী ও তালেবান নীতির পরিপন্থী হওয়ায় মোট ৬৮০টি বই নিষেধ করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়গুলোর ১৮টি বিষয়ে পড়ানোর অনুমতিও কেড়ে নেয়া হয়েছে। এগুলোর সবকটিই নারী বিষয়ক।

চার বছরের শাসনামলে আফগানিস্তানে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত নারীদের শিক্ষা সীমিত করেছে তালেবান। কয়েকদিন আগেই অনৈতিকতা রোধে দেশজুড়ে অন্তত ১০ প্রদেশে ওয়াইফাই নিষেধ করে তালেবান প্রশাসন।


এ জাতীয় আরো খবর...