শিরোনামঃ
ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি পত্রিকা: ‘অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া প্রতিমন্ত্রী ইশরাকের’ কানাডার উদ্ধার করা ৩০টি বেলুগা তিমির অনিশ্চিত ভবিষ্যৎ কলকাতায় দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু তিন বান্ধবীর দুইজন হাঁটতে গিয়েছিলেন, আরেকজন ফিরলেন লাশ হয়ে নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি? ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন? পত্রিকা: ‘স্বাক্ষরেই থমকে আছে সংস্কার’ ভুট্টা চাষীদের সার সংকটের যে চিত্র দেখেছে বিবিসি নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই ‘ঝুঁকিতে ছিলেন’
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

একসময় তামিম বোর্ডের সাধারণ পরিচালক হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। বিশেষ করে ক্রিকেট অপারেশনে মনোযোগ দিতে চেয়েছিলেন। তবে এখন নিজ থেকেই সরে দাঁড়ালেন তামিম।


আগামী ৬ অক্টোবর নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই সরে দাঁড়ালেন তামিম। 

এর আগে খবর এসেছিলো, সরকারি হস্তক্ষেপের অভিযোগে বিসিবি নির্বাচন বয়কট করতে পারে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১২-১৩টি ক্লাব। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে নাম উঠে আসা ১৫টি ক্লাব অংশ নিতে পারবে না বিসিবির এই নির্বাচনে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এই নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এদের মধ্যে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সংশ্লিষ্ট ক্লাবও ছিল।
এরই প্রেক্ষিতে বিসিবি নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার করার হুমকি দিয়েছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন কয়েকটি ক্লাব। এবার বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তামিম।

বিগত আওয়ামী লিগ সরকারের সময়ে বিভিন্ন সুবিধা নিয়ে তৃতীয় বাছাই ক্রিকেট থেকে উঠে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলরদের রেখেই ভোটার তালিকা প্রকাশ করেছিল বিসিবির নির্বাচন কমিশন। নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি থাকার সময় বিতর্কিত ১৮টি ক্লাব তৃতীয় বিভাগ বাছাইয়ের বৈতরণী পার হয়েছিল লিগ না খেলেই। তিনটি ক্লাব পরে আবার তৃতীয় বিভাগ বাছাইয়ে নেমে যাওয়ায় এদের মধ্যে কাউন্সিলর হওয়ার মতো ক্লাব ছিল ১৫টি।


এ জাতীয় আরো খবর...