শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

ব্লগার অভিজিৎ হত্যা: যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবীর জামিন

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (৩০ জুলাই) এই আদেশ দেন।

আদালতে ফারাবীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান। তাকে সহযোগিতা করেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

জামিনের বিষয়ে আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান বলেন, ‘বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০২১ সালে ফারাবীর আপিল গ্রহণ করেন হাইকোর্ট। এখন তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়েছে। কতদিনের জামিন, তা লিখিত আদেশ পাওয়ার পর জানা যাবে।’

জামিন চাওয়ার পক্ষে তুলে ধরা যুক্তিতে বলা হয়, মামলায় চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকলেও কোনো জবানবন্দিতে ফারাবীর নাম উল্লেখ করা হয়নি। এমনকি তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো সাক্ষীও তার নাম বলেননি। ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। ২০১৫ সালের ৩ মার্চ থেকে তিনি কারাবন্দি রয়েছেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়কে। ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ফারাবী পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। আপিল শুনানির অপেক্ষায় থাকা অবস্থায় তিনি জামিন পেলেন।


এ জাতীয় আরো খবর...