শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ভারতে আধার কার্ড বা ভোটার আইডি নাগরিকত্বের প্রমাণ নয়: আদালত

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ভারতে আধার কার্ড, প্যান বা ভোটার আইডি নাগরিকত্বের কোনো প্রমাণ নয় বলে জানিয়েছেন আদালত। মঙ্গলবার বিহার রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। নথির ভিত্তিতে নাগরিকত্ব আলাদা করে যাচাই করা প্রয়োজন। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এসআইআর সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানির সময় বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘আধার আইনের ৯ নম্বর ধারাতেই বলা রয়েছে এটি নাগরিকত্বের নথি নয়।’

এদিকে মুম্বাই হাইকোর্টে অনুপ্রবেশ সংক্রান্ত মামলায় বিচারপতি বলেন, ‘আধার কার্ড, প্যান বা ভোটার কার্ড থাকলেই কোনো ব্যক্তি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি জানাতে পারেন না। এই নথিগুলো শুধু পরিষেবা পাওয়া ও শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে।’

বাবু আবদুর রউফ নামের এক ব্যক্তি মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে তিনি ভুয়া নথি দেখিয়ে পাসপোর্ট, আধার কার্ড ও প্যান কার্ড পেয়েছিলেন। গত বছর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। হাইকোর্ট তার জামিন বাতিল করার সময় মঙ্গলবার এ মন্তব্য করেন।


এ জাতীয় আরো খবর...