শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

ভারতে পাচারকালে ফেনী সীমান্তে ফলজ ও কৃষি বীজ জব্দ 

ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ভারতে পাচারকালে ফেনী সীমান্তে ফলজ ও কৃষি বীজ জব্দ করেছে বিজিবি। ১১ সেপ্টম্বর বুধবার বিকালে ফেনীর ফুলগাজী উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়নের খেজুরিয়া বিওপির একটি বিশেষ টহল দল ফেনীর ফুলগাজী উপজেলার বসন্তপুর নামক এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ২১৮১/২-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ আমদানীকৃত ফলজ ও কৃষি বীজ ভারতে পাচারকালে জব্দ করা হয়। জব্দকৃত বীজের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৬৪ হাজার ৯শ টাকা। বীজগুলো কাস্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, দেশীয় মুদ্রা খরচ করে আমদানী করা এ সকল বীজ পাচার হলে একদিকে দেশি কৃষি ক্ষতিগ্রস্ত হবে, দেশীয় রাজস্বও ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


এ জাতীয় আরো খবর...