শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

ভারতে ভূমিধসে চাপা পড়ে বাসের ১৮ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে যাত্রীবাহী বাস চাপা পড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) স্থানীয় সময় রাতে রাজ্যের বিলাসপুর জেলার ভালুঘাটে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৩০–৩৫ যাত্রী বহনকারী বাসটি হরিয়ানা থেকে বিলাসপুরের কাছে ঘুমারউইনের পথে যাচ্ছিল, তখন ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে পুরো বাসটিকে ঢেকে দেয়।

তাৎক্ষণিকভাবে প্রাণ যায় অনেকের। পরে, আহতদের উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিলাসপুর হিমাচল প্রদেশে দুর্ঘটনার কারণে প্রাণহানির খবর শোনার পর দুঃখিত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

উল্লেখ্য, ভারি বর্ষণজনিত কারণে গেল কয়েক দিন ধরে হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে।


এ জাতীয় আরো খবর...