শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

ভারতে সড়ক দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বিকারাবাদে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভিকারাবাদ–হায়দরাবাদ মহাসড়কের চেভেলায় এ ঘটনা ঘটে। বাসটি কমপক্ষে ৪০ জন যাত্রী নিয়ে মিরজাগুদা থেকে রাঙ্গারেড্ডির  দিকে যাচ্ছিল।

রাজ্য পুলিশ জানায়, একটি পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলকে ওভারটেক করার সময় আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে ট্রাকটি উল্টে গেলে এতে থাকা পাথর বাসের ওপর পড়ে। এর ফলে হতাহতের শিকার হয় বহু মানুষ।

দুর্ঘটনার পর বাসের যাত্রীদের উদ্ধার করে বাইরে আনা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি।

 


এ জাতীয় আরো খবর...