মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

ভোটের ফলাফল বিলম্ব হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা ও ফল প্রসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ফলাফল বিলম্ব হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। ব্যালট পেপার গুনতে যতটুকু সময় লাগে, সেটাকে দেরি বলা যাবে না। সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেন ইসি সচিব। তিনি বলেন, কমিশন যা বোঝাতে চেয়েছে—তা লিখিতভাবে বোঝানো সম্ভব হয়নি। মোবাইল নিয়ে কিছু বিধিনিষেধ থাকবে। মোবাইল ফোন নিয়ে ভেতরে ভোটার, প্রার্থী এবং এজেন্টরাও যাবেন। তারা ছবিও তুলতে পারবেন, তবে কোনোভাবেই গোপন কক্ষের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা বা ছবি তোলা যাবে না।

তিনি আরও বলেন, মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এসেছেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন ৬০ জন। তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন ও জর্জিয়া থেকে সাংবাদিক ও পর্যবেক্ষকরা আসছেন। এছাড়া আল জাজিরা, রয়টার্স, ডয়চে ভেলে, এপি ও পাকিস্তান থেকে সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য আসছেন।


এ জাতীয় আরো খবর...