শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা: ইসি সচিব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের কোনো সদস্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, যাদের এনআইডি লক রয়েছে তারা অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন না। ফলে প্রবাসে বসে ভোট দেয়ার সুযোগও তাদের থাকবে না।

এর আগে গত এপ্রিল মাসে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়।

যাদের এনআইডি লক করা হয়েছে- শেখ রেহানা সিদ্দিক, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসী ভোটারদের জন্য অনলাইনে নিবন্ধন ব্যবস্থা তৈরি করা হচ্ছে। তবে নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট নয়, কেবল এনআইডিই বাধ্যতামূলক। যাদের এনআইডি লক থাকবে তারা কোনোভাবেই নিবন্ধন করতে পারবেন না।

তিনি আরও জানান, মামলার কারণে বা অন্য কারণে বিদেশে থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন, তবে শর্ত হলো তাদের এনআইডি অবশ্যই আনলক থাকতে হবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সরকার ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলেও দলটির নেতাকর্মীদের ভোটাধিকার অক্ষুণ্ণ রয়েছে। তবে এনআইডি লক থাকা নেতারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।


এ জাতীয় আরো খবর...