আলাউদ্দিন আরো জানান, তার আপন ভাই সাবেক ইউপি সদস্য মো. হেলাল হাওলাদারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। হেলাল হাওলাদার আওয়ামী লীগের রাজনীতি করায় দলের প্রভাব দেখিয়ে গত ১৭ বছর ধরে তাদের পরিবারের ওপর নির্যাতন চালিয়েছে। ওই বিরোধের জের ধরে হেলাল মেম্বার ছেলে হাসিবের নেতৃত্বে পথরোধ করে কুপিয়ে হত্যা করে। এর আগেও জমি নিয়ে বেশ কয়েকবার তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হেলাল হাওলাদারের সঙ্গে তার মামলা রয়েছে।
দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. জুনায়েদ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে সিফাতকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে পরীক্ষা নিরিক্ষা করে মৃত পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে এসেছি এবং ঘটনাস্থালেও পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।