শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

মক ভোটের ফলাফলেই জানা যাবে কেন্দ্র বাড়বে কি না: ইসি সচিব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
????????????????????? ??????????????? ???????????? ?????????????????????????????? ???????????????????????? ???????????????

রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের মক ভোট চলছে। এই ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্র ও কক্ষ বাড়বে কি না সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ‎নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

শনিবার (২৯ নভেম্বর) সকাল শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলা মক ভোট পরিদর্শনে এসে এই কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, ‘মক ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা বাড়ানো লাগবে কি না, কোথাও সমন্বয়ের প্রয়োজন কি না, ভোটকক্ষ ও জনবল বাড়বে কি না এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
সকাল ৮টায় শুরুর কথা থাকলেও ভোট শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে। ভোট চলবে দুপুর ১২টা পর্যন্ত। এতে নারী-পুরুষ মিলে ৫০০ জন ভোটার ভোট দেয়ার কথা রয়েছে। 
 
সরেজমিনে দেখা যায়, ভোটারের দীর্ঘ লাইন না থাকলেও দু-একজন করে আসছেন ভোটাররা।
 
দুটি ব্যালটে ভোট দিয়ে ভোটাররা জানান, জাতীয় নির্বাচনের ব্যালটে তেমন কোনো সমস্যা না হলেও গণভোটের ব্যালট পড়ার মতো সময় পাওয়া যায়নি। ফলে গণভোট সম্পর্কে না জেনেও হ্যাঁ, না ভোটে সিল মারছেন কেউ কেউ।


এ জাতীয় আরো খবর...