শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

মনোনয়ন ঘিরে বিচ্ছিন্ন ঘটনা প্রমাণ করে বিএনপি একটি বড় দল: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মনোনয়ন ঘিরে বিচ্ছিন্ন ঘটনা প্রমাণ করে বিএনপি একটি বড় দল। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হচ্ছে ও গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থীর মনোনয়ন দিয়েছে। দেশে নির্বাচনি আবহ সৃষ্টি হয়েছে। তাই বিএনপি আশাবাদী, কোনো ধরনের ঝামেলা ছাড়াই ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিভিন্ন আসনে বিএনপি মনোনীত সদস্যদের প্রত্যাহারকে কেন্দ্র করে আন্দোলনের ঘটনাকে কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি স্রোতস্বিনী নদীর মতো। প্রতিটি আসনেই ৪ থেকে ৫ জন করে ক্যান্ডিডেট রয়েছে। সবাই আশা করতেই পারে। এসব ঘটনা স্বাভাবিক। এসব ঘটনাই প্রমাণ করে বিএনপি একটি বড় দল। বিএনপি নির্বাচনে এগিয়ে আছে এবং অনেক এগিয়ে থাকবে।

চট্টগ্রাম পোর্ট বেসরকারিভাবে হস্তান্তর বিষয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার ভালো মনে করেছে, তাই দিয়েছে। আমরা ক্ষমতায় গেলে দেশের জন্যে যা ভালো মনে হবে, তাই করা হবে।

জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক ইউসুফ আলির সভাপতিত্বে আরও বক্তব্য দেন- পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম, বারের পিপি অ্যাডভোকেট সারওয়ার হোসেন, আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির প্রমুখ।


এ জাতীয় আরো খবর...