শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বিএনপির বৈঠক শুরু, সিলেট বিভাগের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

সিলেট বিভাগের চার জেলার মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  রোববার বিকালে দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আলাদাভাবে চার জেলার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। মতবিনিময় সভায় দলের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়া হবে। ঢাকা ছাড়া সব বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ডেকে এমন বার্তা দেয়া হয়েছে। ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক শেষে দলীয় একক প্রার্থীকে অনানুষ্ঠানিকভাবে গ্রিন সিগন্যাল দেয়া হবে বলে সভা সূত্র জানিয়েছে। মতবিনিময় সভায় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছসহ বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন।

বিকাল ৩টার দিকে সিলেট বিভাগীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক শুরু হয়। প্রথমে সুনামগঞ্জ জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক হয়। প্রায় ৪৫ মিনিট আলোচনা চলে। পরে সিলেট জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শুরু হয়। প্রায় এক ঘন্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসব বৈঠকে সূচনা বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মনোনয়নপ্রত্যাশীরা দুই থেকে তিন মিনিট করে বক্তব্য রাখেন। শেষে বিএনপি মহাসচিব দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বৈঠকে মনোনয়ন, নির্বাচনী প্রস্তুতি, প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন মির্জা ফখরুল।

সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার ৫টি আসনের ১০ জন মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন। সিলেট জেলার ৬টি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ১৬ জন উপস্থিত ছিলেন। পরে মৌলভীবাজার ও হবিগঞ্জের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন দলের নেতারা। হবিগঞ্জের চারটি আসনের ২০ জনের মতো মনোনয়নপ্রত্যাশী বৈঠকে অংশ নেন।

বৈঠকে নির্বাচনকে সামনে রেখে নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়, দেশ ও জনগণের জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ। নির্বাচনে জামায়াতই দলের প্রার্থীদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হবে এমনটাও বলা হয় কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে।
সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, বৈঠক বলা হয়েছে, একক প্রার্থী দেয়া হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। জনগণকে সন্তুষ্ট এবং ভোটারদের মন জয় করারও নির্দেশনা দেয়া হয়েছে।


এ জাতীয় আরো খবর...