শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬
ময়মনসিংহে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণকে পুলিশে সোপর্দ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পোশাকশ্রমিক এক যুবকের বিরুদ্ধে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাঁকে আটক করে পুলিশের দিয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক তরুণের নাম মো. সুজন মিয়া (২৫)। তিনি তারাকান্দা উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং গাজীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, শিশুটিকে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে ডেকে বের করেন সুজন মিয়া। নিজের মুঠোফোনের জন্য একটি মিনিট কার্ড কিনতে বাড়ির অদূরে একটি দোকানে পাঠান। এ সময় শিশুটির পিছু নেন তিনি। মিনিট কার্ড কিনে ফেরার পথে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালানোর চেষ্টা করেন সুজন। এ সময় গ্রামের লোকজন তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন।

তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র পাল বলেন, শিশুটিকে মুঠোফোনের মিনিট কার্ড কিনে এনে দেওয়ার কৌশলে বাড়ি থেকে বের করে ধর্ষণের চেষ্টা করা হয়। এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: প্রথম আলো


এ জাতীয় আরো খবর...