শিরোনামঃ
নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা মেসি যেভাবে আর্জেন্টিনায় ‘অপ্রিয়’ থেকে ‘দেবতার আসনে’ পত্রিকা: ‘স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট’ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ল? মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেফতার হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথী।

রোববার (১৭ আগস্ট) জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজুকৃত হত্যা মামলায় তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
 
ডিবি সূত্রে জানা গেছে, ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাথীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রয়েছে। যাত্রাবাড়ী থানার সেই মামলাটি গত বছরের আগস্টের ৩০ তারিখ দায়ের করা হয়। যেটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।


এ জাতীয় আরো খবর...