শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

মাইলস্টোন ট্রাজেডি: মৃত্যু নিয়ে নেই ধোঁয়াশা, কেউ নিখোঁজ নেই: অধ্যক্ষ

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন স্কুলে উদ্ধার তৎপরতা- ফাইল ফটো

রাজধানী উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ১২ দিন পর আবারও শুরু হয়েছে কলেজটির কার্যক্রম। তবে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলেও আজ কোনো নিয়মিত ক্লাস বা পরীক্ষা হবে না। দিনের শুরুতে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষাপ্রতিষ্ঠান।

রোববার (৩ আগস্ট) কলেজটির অধ্যক্ষ সাংবাদিকদের জানান, সবার সহযোগিতায় ভয়াবহ দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই, কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই।

তিনি বলেন, যাদের মরদেহ তাৎক্ষণিক চিহ্নিত করা যায়নি, তাদের ডিএনএ টেস্ট করে পরিচয় নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক ও ভয় কাটানোর জন্য কাউন্সেলিং করা হচ্ছে। অভিভাবকদের অনুরোধে ক্যাম্পাস উন্মুক্ত করে দেয়া হয়েছে। সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে চাচ্ছেন। আগামী মঙ্গলবার থেকে যথা নিয়মে ক্লাস শুরু হবে।

গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনায় মোট ৩৩ জন নিহত হয়েছে। যার মধ্যে- ২৭ শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ৩ অভিভাবক ও ১ আয়া।


এ জাতীয় আরো খবর...